1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সম্পাদক সহ চারজনের বি রু দ্ধে মা ম লা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন স্থানে মা দ ক বিরোধী অভিযানে অব্যাহত আছে । হোসেনপুরে সৌরবাতির যন্ত্রাংশ চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা রৌমারীতে ইয়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিয়ে না করায় মা ম লা লৌহজংয়ে যুবক গ্রে প্তা র রাজশাহীর আমের বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাসযোগ্য, আধুনিক ও দুর্নীতিমুক্ত রাজশাহী গড়তে কাজ করবে আরডিএ: চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট মাদকমুক্ত ধলাপাড়া ইউনিয়ন গড়তে এলাকাবাসী সামাজিক প্রতিরোধের ডাক ডিবি (উত্তর), ঢাকা জেলা বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৩ (তিন) জন ছি ন তা ইকারী/ডা কা ত দলের সদস্য গ্রে ফ তা র। যশোরের শার্শায় গৃহবধূকে গ ণ ন ধ র্ষ ণ: মা ম লা দায়েরের ২ ঘণ্টার মধ্যে ৩ ধ র্ষ ক গ্রে ফ তা র। শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোরকে

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সম্পাদক সহ চারজনের বি রু দ্ধে মা ম লা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বগুড়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সম্পাদক সহ চারজনের
বিরুদ্ধে মামলা

জিহাদ কাজী
ষ্টষ জেলা প্রতিনিধি

বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি পত্রিকার প্রকাশক-সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ জুন) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলাটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে আদেশ প্রদান করেন।

মামলার বিবাদীরা হলেন— দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।

মামলার আরজিতে বলা হয়, বিবাদীরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং বগুড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাংবাদিক ছিলেন দাবি করে এবার সাংবাদিকদের উপদেশ দিলেন “রাস্তাকাণ্ডে” বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহ আলম’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

বাদী মো. তানভীর আলম তার আবেদনে উল্লেখ করেন, বিবাদীরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচার করেছেন। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। বাদীর আবেদন ও প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আদালতের আদেশের পর মামলাটি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে এবং এজাহার হিসেবে রেকর্ড করে পরবর্তী আইনানুগ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট