1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতা–২০২৫ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতা–২০২৫

সুমন রায় উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সুমন রায় উপজেলা প্রতিনিধি 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমাবেশ মাঠে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেয় চারটি ক্যান্টনমেন্টভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় স্বাগতিক সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চারটি ইভেন্টের মধ্যে তিনটির শিরোপা নিজেদের করে নেয়।হ্যান্ডবল ও দাবায় স্বাগতিকদের আধিপত্য -স্কুল শাখার হ্যান্ডবলে স্বাগতিক দল মাঠ নিয়ন্ত্রণ করে চ্যাম্পিয়ন হয়। পার্বতীপুর খোলাহাটী বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উপবিজয়ী হয়।কলেজ শাখার হ্যান্ডবলেও শিরোপা যায় সৈয়দপুর দলের ঝুলিতে। রানার্স-আপ হয় লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।দাবায় স্কুল শাখায় চ্যাম্পিয়ন হয় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর দ্বিতীয় হয় রংপুর ক্যান্টনমেন্ট দল। কলেজ শাখায় অবশ্য পরিস্থিতি উল্টো সেখানে চ্যাম্পিয়ন হয় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স-আপ হয় স্বাগতিক দল।প্রতিযোগিতায় অংশ নেয় চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
রংপুর, লালমনিরহাট, পার্বতীপুর খোলাহাটী এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবারের আসরে অংশ নেয়।সার্বিক প্রতিযোগিতা পরিচালনা করেন স্বাগতিক প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মো. মুজাহিদ হোসেন।ট্রফি তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল মাসউদুর রাহমান ফাইনালের খেলা উপভোগ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার, সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রাহমান, পিএসসি। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, উপাধ্যক্ষ খোন্দকার আব্দুল আলীম, মোহাম্মদ মহসীন আলম, মো. রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ও শৃঙ্খলাবোধ আরও সমুন্নত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট