1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হামলাকারীর 'শক্তিশালী শেকড়' উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

হামলাকারীর ‘শক্তিশালী শেকড়’ উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

মোঃ সোহরাব হোসেন (রাজু),ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ সোহরাব হোসেন (রাজু),ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

হাদী গণ-অভ্যুত্থানের মহানায়ক, হামলা বিচ্ছিন্ন ঘটনা
ঝিনাইদহ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে কঠোর মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই সংকল্প ব্যক্ত করেন।সন্ত্রাসীরা টার্গেট করেছে, সফল হবে না অ্যাটর্নি জেনারেল শরিফ ওসমান হাদীর অবদান তুলে ধরে বলেন, “হাদী জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তাঁর জন্য কায়মনোবাক্যে দোয়া করি।হাদীর ওপর গুলির ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি এর নেপথ্যের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। তবে তারা সফল হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।”
এসময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট