1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে ড.মাসুদ নেতৃত্বে বিজয়ের আনন্দে রঙিন বর্ণাঢ্য র‍্যালি  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে ড.মাসুদ নেতৃত্বে বিজয়ের আনন্দে রঙিন বর্ণাঢ্য র‍্যালি 

পটুয়াখালী জেলা প্রতিনিধি: রুবেল হোসাইন 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি: রুবেল হোসাইন 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে  জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বর্ণাঢ্য ও বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়।
র‍্যালিতে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। র‍্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিজয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে বাউফল শহর।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে। তিনি দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।ড. মাসুদ আরও বলেন, ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়, আর এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। তিনি মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।আয়োজকদের দাবি, এই বিজয় র‍্যালির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনে বাউফলে নতুন মাত্রা যোগ হয়েছে এবং ড. শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক ও আদর্শিক বার্তা ব্যাপক মানুষের কাছে পৌঁছে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট