1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাতক্ষীরা খুলনা মহাসড়কে দুর্ঘটনা মা ও ছেলের নির্মম মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

সাতক্ষীরা খুলনা মহাসড়কে দুর্ঘটনা মা ও ছেলের নির্মম মৃত্যু

বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান নয়ন মিয়া,
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান নয়ন মিয়া

সাতক্ষীরার তালা উপজেলায় মহেন্দ্র উল্টে পড়ে মা ও পুত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন এবং তার ছেলে মুস্তাকিম।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। পিতার বাড়ি থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও পুত্রের মৃত্যু হয়।ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, তিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে বের হয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট