1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রীমন্তপুর ইউনিয়নে গৃহস্হলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত।

ভিডিও সংবাদ 👇👇

শ্রীমন্তপুর ইউনিয়নে গৃহস্হলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল আজিজ শেখ 

ন‌ওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ১৫ডিসেম্বর ২০২৫ইং তারিখে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের হল রুমে গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানানো হয় ও সংশ্লিষ্ট এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরী করা হয়। উক্ত সভায় শ্রীমন্তপুর ইউনিয়ন ও বাজার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্জ্য উৎপাদন, প্রকারভেদ এবং ব্যবস্থাপনা;বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত জনস্বাস্থ্য, পরিবেশ ও কর্মস্থলে ঝুঁকি চিহ্নিত করণ, বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাত, কর্মীগণ এর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এর ব্যবহার এবং প্রয়োজনীতা এবং বর্জ্য কর্মীদের দায়-দায়িত্ব এবং কর্তৃপক্ষের ভূমিকা ,কঠিন বর্জ্য সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন।
গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক সভাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ইএসডিও কর্মীবৃন্দ। উক্ত সভায় আরো, উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন আলম ও বাজার কমিটির সভাপতি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট