1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
২০২৬ মৌসুম পর্যন্ত মেসির সাথে মায়ামিতেই থাকছেন সুয়ারেজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

২০২৬ মৌসুম পর্যন্ত মেসির সাথে মায়ামিতেই থাকছেন সুয়ারেজ

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বুধবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৬ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামির জার্সিতে খেলবেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

২০২৩ সালের ডিসেম্বরে এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। এরপর সেটি বাড়িয়ে ২০২৫ এমএলএস মৌসুম পর্যন্ত করা হয়। তবে গত ৬ ডিসেম্বর এমএলএস কাপে দলের অংশগ্রহণ শেষ হওয়ার পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তির মাধ্যমে আরও এক বছর ইন্টার মায়ামির আক্রমণভাগের নেতৃত্ব দেবেন তিনি।

এর আগে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জে মাস জানিয়েছিলেন, সুয়ারেজের ভবিষ্যৎ পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ক্লাব চাইলে তাকে আরও এক বছর ধরে রাখার সুযোগ থাকলেও শেষ কথা বলবেন খেলোয়াড় নিজেই।

সুয়ারেজকে নিয়ে মাস বলেছিলেন, “লুইস সুয়ারেজ ফুটবলের একজন কিংবদন্তি। শুধু এই প্রজন্ম নয়, সর্বকালের সেরা নাম্বার নাইনদের একজন। মৌসুম শেষে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তার থাকা উচিত।”

২০২৫ মৌসুমে প্লে-অফের শেষ দিকের ম্যাচগুলোতে পুরোপুরি খেলতে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেন সুয়ারেজ। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ সব মিলিয়েই ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। ২০২৪ মৌসুমের শুরুতে ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ৮৭ ম্যাচে ৪২ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ, যা তাকে ক্লাব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে।

লিওনেল মেসির সঙ্গে আবারও ২০২৬ মৌসুম পর্যন্ত একই দলে খেলবেন সাবেক বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ। তাদের জুটি ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জয়ের পাশাপাশি এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড গড়েছিল। এরপর ২০২৫ সালে ইন্টার মায়ামির প্রথম এমএলএস কাপ জয়ের পথেও বড় ভূমিকা রাখেন তিনি।

এদিকে ২০২৬ মৌসুমকে সামনে রেখে দল গঠনে পরিবর্তন আনছে ইন্টার মায়ামি। জর্দি আলবার অবসরের পর সম্প্রতি সার্জিও রেগিলোনকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। পাশাপাশি তাদেও আলেন্দের সঙ্গে নতুন চুক্তি নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে মায়ামি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট