1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী মহানগরে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত।

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী মহানগরে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অপু দাস  রাজশাহী ব্যুরো 
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

অপু দাস  রাজশাহী ব্যুরো 

রাজশাহী মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহানগরের একটি কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, ওসমান হাদি মানবিক ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার শাহাদাতের কারণে জাতি একজন সাহসী কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারিয়েছে। তার স্বপ্ন ও আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দল-মত নির্বিশেষে তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, তিনি মহান আল্লাহর দরবারে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহর কাছে তাদের এই শোক সহ্য করার তাওফিক প্রার্থনা করেন।মাহফিলের সঞ্চালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। সভাপতিত্ব করেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম। বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী-২ আসনের এমপি প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি মো. শাহাদত হোসাইন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট