1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মহিপালে হানিফ কাউন্টারের মালিকানা বিরোধে সমঝোতা বৈঠকে সন্ত্রাসী হামলা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

মহিপালে হানিফ কাউন্টারের মালিকানা বিরোধে সমঝোতা বৈঠকে সন্ত্রাসী হামলা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

মহিপালে হানিফ কাউন্টারের মালিকানা বিরোধে সমঝোতা বৈঠকে সন্ত্রাসী হামলা লোহার রডের আঘাতে গুরুতর আহত মিরাজ, বাবুল-মামুনসহ ২০–৩০ জনের বিরুদ্ধে মামলা ফেনীর মহিপাল এলাকায় হানিফ পরিবহনের বাস কাউন্টারের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সমঝোতা বৈঠকের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।এতে মো. মিরাজ (৩১) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত মিরাজ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল হাজীর পার্শ্বে অবস্থিত হানিফ পরিবহনের কাউন্টারের মালিকানা নিয়ে বাবুল মিয়া ও সৌদি কাউন্টারের নবীর ছেলে রাশেদের মধ্যে বিরোধ চলছিল।বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শ্রমিক নেতা আবুল কালাম আজাদ স্বপন, আজম চৌধুরী ও এনাম ড্রাইভারসহ কয়েকজন উপস্থিত ছিলেন।অভিযোগে মিরাজ উল্লেখ করেন, বৈঠক চলাকালীন সময়ে বাবুল মিয়া ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে ২ নম্বর বিবাদী মামুন হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে।এতে তার মাথা ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে ওই স্থানে একাধিক সেলাই দেওয়া হয়।তিনি আরও অভিযোগ করেন, বাবুল, টুটুল, মিটু ও ইমনসহ অন্যান্য বিবাদীরা তাকে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।এতে তার ঘাড়, পিঠ, কোমর, পা ও বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আশপাশের লোকজন এগিয়ে না এলে তাকে প্রাণে মেরে ফেলার আশঙ্কা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।আহত মিরাজকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চিকিৎসার রেজিস্ট্রেশন নম্বর ৪৪৭২৮।মামলায় বিবাদী হিসেবে বাবুল (৬৫), তার ছেলে মামুন (৩২), টুটুল (৩৬), মিটু (৩৪), ইমন (৩০)সহ অজ্ঞাতনামা আরও ২০–৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। সকলের বাড়ি ফেনী সদর উপজেলার দক্ষিণ চাড়িপুর এলাকায়।এ ঘটনায় আহত মিরাজ তার উপর সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট