1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
- দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে কৃষি জমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার ২১ ডিসেম্বর বেলা ১১টায় নওয়াবেঁকী বাজারের পাশে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশন ও উদয়ন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে নানা বয়সী স্থানীয় শতাধিক নারী অংশ নেয়। এছাড়াও জনপ্রতিনিধিদের পাশাপাশি সংবাদকর্মীরা মানববন্ধনে বক্তব্য রাখেন। মানববন্ধনে অংশ নেয়া নারীরা বলেন কৃষি জমিতে লবনাক্ত পানি প্রবেশ করিয়ে চিংড়ি ও কাঁকড়া চাষের ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে, মার্টি উর্বরতা হারাচ্ছে। যা স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করছে। যার প্রেক্ষিতে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে এবং কৃষি নির্ভর জনগোষ্ঠী দীর্ঘেিময়াদী ঝুঁকির মুখে পড়ছে। তাই জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি জমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষ বন্ধ করা জরুরী। প্রয়োজনে সেজন্য কার্যকর আইন প্রনয়নসহ ক্ষতিগ্রস্থদের বিকল্প আয় ও টুনর্বাসন নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি ছাড়া ভুমি ব্যবহার পরিবর্তন বন্ধসহ কৃষি ফিরতে হবে।উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সভাপতিত্বে ও কোস্ট ফাউন্ডেশনের এম এ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নারী প্রতিনিধি ঝরনা বেগম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, জনপ্রতিনিধি শওকাত হোসেন, তারুন্যের প্রতিনিধি ইমরান পারভেজ, উন্নয়ন কর্মী শিবু প্রসাদ বৈদ্য, নাজমা আবু প্রমুখ। ভুক্তোভোগী নারীরা নিজেদের বক্তব্যে জানান, লবনাক্ততা বৃদ্ধির ফলে উপকুলের নারীরা সবচেয়ে বেশী ক্ষতির শিকার হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি কৃষি নির্ভর পরিবারগুলো এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে জোন ভিত্তিক কৃষি ও কাঁকড়া এবং চিংড়ি চাষের প্রস্তাব করেন। এছাড়া তীব্র খাবার পানির সংকট নিরসনের পাশাপাশি উপকুল বাঁধ সংরক্ষনে পার্শ্ববর্তী নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাল খননসহ পুনঃখনন এবং এক ফসলী জমিকে সারা বছর ধরে চাষের আওতায় নেয়ার কৌশল নির্ধারণেরও দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট