1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নির্বাচন প্রস্তুতি,অবৈধ বালু উত্তোলন ও ক্লিনিক নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত লৌহজংয়ে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা

ভিডিও সংবাদ 👇👇

নির্বাচন প্রস্তুতি,অবৈধ বালু উত্তোলন ও ক্লিনিক নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত লৌহজংয়ে

আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের,লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।সভায় লৌহজং থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম এবং পদ্মা উত্তর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।পরে পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয়।উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।আলোচনায় লৌহজং উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ফার্মেসির বিষয়টি গুরুত্ব পায়।বিভিন্ন ক্লিনিকের সেবার মান নিয়ে জনসাধারণের অভিযোগ তুলে ধরা হয়।এ বিষয়ে দ্রুত অভিযান ও মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া রাতের আঁধারে পদ্মা সেতু এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।বিভিন্ন বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিষয়ে নির্বাচন অফিসের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।সভায় অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল দপ্তরের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র পোদ্দারসহ অন্যান্য দপ্তর প্রধানরা।বিক্রমপুর প্রেসক্লাব ও লৌহজং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরাও সভায় অংশ নেন।আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট