1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বরাক উপত্যকায় সমবেত ধামাইল নৃত্য ও ধামাইলকন্যা প্রতিযোগিতা-২০২৫ আয়োজন  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

বরাক উপত্যকায় সমবেত ধামাইল নৃত্য ও ধামাইলকন্যা প্রতিযোগিতা-২০২৫ আয়োজন 

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ 
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ 

বরাক উপত্যকায় “সমবেত ধামাইল নৃত্য ও ধামাইলকন্যা প্রতিযোগিতা ২০২৫” উৎসব আয়োজন করায় আসামের শিলচরস্থ সম্মিলিত লোক মঞ্চের সকল কর্মকর্তা, কার্যকরী সদস্য, ধামাইল শিল্পী ও আয়োজক কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটি।বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবদাস চৌধুরী এক শুভেচ্ছা বার্তায় বলেন, ধামাইল আমাদের বাংলা লোকজ সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য। এই ঐতিহ্যকে সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সম্মিলিত লোক মঞ্চ যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।তিনি আরও বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় এবং লোকজ সংস্কৃতির ধারাবাহিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বাংলা লোকজ সংস্কৃতির অন্যতম অনন্য উপাদান ধামাইল গান ও নৃত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগের বিকল্প নেই।
শুভেচ্ছা বার্তায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই উৎসব সাফল্যমণ্ডিত হবে এবং ভবিষ্যতেও সম্মিলিত লোক মঞ্চ লোকসংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি জানান, বাংলার লোক ঐতিহ্য ‘আদি ধামাইল’-এর সংগ্রহ, সংরক্ষণ, চর্চা ও বিকাশে সম্মিলিত লোক মঞ্চের সঙ্গে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটি একাত্মতা ঘোষণা করছে।
বিগত সময়ে সম্মিলিত লোক মঞ্চের পক্ষ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দেবদাস চৌধুরী বলেন, এই সাংস্কৃতিক বন্ধন আজীবন অটুট থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
শেষে তিনি বলেন,“জয় হোক ধামাইলের,জয় হোক বাংলা লোক সংস্কৃতির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট