1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মানিকগঞ্জ জেলা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

মানিকগঞ্জ জেলা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সফল আহ্বায়ক আফরোজা খানম রিতা-র দিকনির্দেশনায় আজ দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম লোটাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনজুর আলম পালু  ও জিয়াউল ইসলাম শাওন যুগ্ম আহবায়ক মানিকগঞ্জ জেলা জাসাস। মানিকগঞ্জ জেলা জাসাস এর সদস্য সচিব, মোঃ শামীম বিশ্বাস শারীরিক অসুস্থতায়, অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এ সময় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জিয়াউল ইসলাম শাওন যুগ্ম আহবায়ক মানিকগঞ্জ জেলা জাসাস।আলোচনা সভায় বক্তারা জাসাসের সাংস্কৃতিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনে এটি একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জাসাসের আদর্শ ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট