1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা  (জাসাস) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

ভিডিও সংবাদ 👇👇

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা  (জাসাস) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা জাসাস এর পক্ষ থেকে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সফল আহ্বায়ক আফরোজা খানম রিতা-র দিকনির্দেশনায় আজ দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম লোটাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনজুর আলম পালু ও জিয়াউল ইসলাম শাওন যুগ্ম আহবায়ক মানিকগঞ্জ জেলা জাসাস। মানিকগঞ্জ জেলা জাসাস এর সদস্য সচিব, মোঃ শামীম বিশ্বাস শারীরিক অসুস্থতায়, অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এ সময় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জিয়াউল ইসলাম শাওন যুগ্ম আহবায়ক মানিকগঞ্জ জেলা জাসাস।

আলোচনা সভায় বক্তারা জাসাসের সাংস্কৃতিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনে এটি একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জাসাসের আদর্শ ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট