1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কোটালীপাড়ায় ১৭ আওয়ামী লীগ নেতা- কর্মী বিএনপিতে যোগদান  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

কোটালীপাড়ায় ১৭ আওয়ামী লীগ নেতা- কর্মী বিএনপিতে যোগদান 

নৃপেন হালদার,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নৃপেন হালদার,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৭ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।আজ শনিবার (২৭ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে বসে পিঞ্জরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে এ ১৭ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।যোগদানকৃত অপর নেতাকর্মীরা হলেন, আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য,স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য,সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেউড়ি, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ, ও হাবি শেখ।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে এসএম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আজকে যারা আমাদের দলে যোগদান করেছেন আমরা তাদেরকে সানন্দে গ্রহণ করেছি। উপজেলায় অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট