1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরকীয়ায় ধরা ভাইকে এক লাখ ৮০ হাজার টাকায় রফা করালেন প্রধান শিক্ষক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের।

ভিডিও সংবাদ 👇👇

পরকীয়ায় ধরা ভাইকে এক লাখ ৮০ হাজার টাকায় রফা করালেন প্রধান শিক্ষক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

পরকীয়ায় ধরা ভাইকে এক লাখ ৮০ হাজার টাকায় রফা করালেন প্রধান শিক্ষক

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার, (রাজশাহী):

রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী নাচোল এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া এক ব্যক্তিকে এক লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে রফাদফা করে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের ভাই স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন ও উত্তেজনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বড় বাকইল গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতে মুদি দোকানি আব্দুল করিম এক প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় গ্রামবাসীর হাতে নাতে ধরা পড়েন। এ সময় গ্রামবাসী ওই নারী ও আব্দুল করিমকে পিটমোড়া দিয়ে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে আব্দুল করিমের ভাই, হাট বাকইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রভাবশালী ব্যক্তি মোস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে মধ্যরাতে সালিশ বসানো হয়। সালিশে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানার বিনিময়ে আব্দুল করিমকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ভয়ভীতি দেখিয়ে গ্রামবাসীকে সেখান থেকে সরিয়ে দেন।

ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। টাকা দিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অভিযুক্ত ও সালিশে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সংশ্লিষ্ট নারী কোনো অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট