1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে র‍্যাবের পৃথক অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

তানোরে র‍্যাবের পৃথক অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার (রাজশাহী)
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার (রাজশাহী)

রাজশাহীর তানোর থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে।অভিযানকালে এন্তাজ আলীর বসতবাড়ীর পশ্চিম পাশে গরুর গোয়াল ঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নাল আবেদীনের বসতবাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে Made in USA 7.0-5 MM লেখা রয়েছে, দুটি খালি সিলভার রঙের ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির খুচরা যন্ত্রাংশ।র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। প্রাথমিক অনুসন্ধানেও অস্ত্রগুলোর মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট মালামাল আইনগত প্রক্রিয়া শেষে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।র‍্যাব-৫ জানায়, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট