1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিক্ষার্থীদের দাবি নতুন ভবন খেলার উপকরণ ও শহীদ মিনার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

শিক্ষার্থীদের দাবি নতুন ভবন খেলার উপকরণ ও শহীদ মিনার

রাজশাহী জেলা 
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা 

রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৬ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেন্দিপাড়া এলাকায় অবস্থিত মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ খ্রিস্টাব্দে। দীর্ঘ প্রায় ৭৬ বছর ধরে এই প্রতিষ্ঠানটি এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

বিদ্যালয়ে বর্তমানে অনেক ছাত্রছাত্রী নিয়মিত পড়াশোনা করলেও অবকাঠামোগত দিক থেকে প্রতিষ্ঠানটি এখনো রয়ে গেছে প্রায় অপরিবর্তিত। প্রতিষ্ঠালগ্নের পর থেকে বিদ্যালয়ের ভবনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জরাজীর্ণ ও পুরোনো ভবনেই আজও পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। এলাকাবাসী জানান, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় নতুন নতুন আধুনিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হলেও মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই উন্নয়ন থেকে বঞ্চিত। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা জানিয়ে বলে, আমাদের স্কুলের বিল্ডিংটা নতুন হলে খুব ভালো লাগবে। সুন্দর একটা ভবনে পড়াশোনা করতে পারলে আমাদের মনোযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীরা স্কুলে খেলার জিনিসপত্র রাখার দাবিও জানায়। তাদের ভাষায়,পড়াশোনার পাশাপাশি একটু আনন্দ দরকার। খেলাধুলার সুযোগ থাকলে আমরা স্কুলে ফাঁকা ফাঁকি না করে আনন্দ নিয়ে পড়াশোনা করতে পারব।

আরও একটি গুরুত্বপূর্ণ চাহিদা হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণের দাবি তোলে। তারা জানায়, আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নেই। শহীদ মিনার থাকলে আমরা ভাষা শহীদদের ইতিহাস জানতে পারতাম এবং একুশে ফেব্রুয়ারি যথাযথভাবে পালন করতে পারতাম। অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মতে, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে যুগোপযোগী করে গড়ে তোলা জরুরি। দ্রুত নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় শিক্ষা ও খেলাধুলার উপকরণ সরবরাহ এবং শহীদ মিনার নির্মাণ করা হলে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত বিকাশ আরও ত্বরান্বিত হবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট