1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে কাচামাটিয়া নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে কাচামাটিয়া নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নান্দাইলে কাচামাটিয়া নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রশাসনের চোখের সামনেই কাচামাটিয়া নদী থেকে অবাধে চলছে অবৈধ মাটি উত্তোলন। উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের বাণিজ্য বাজার সংলগ্ন অংশে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ডেজার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ কেটে মাটি বিক্রি করছে একটি অসাধু চক্র—এমন অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয় জনসাধারণ।

স্থানীয়রা জানান, দিনের পর দিন ভারী যন্ত্রপাতি (অবৈধ ড্রেজার) ব্যবহার করে নদীর তলদেশ থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ও নদীর পাড় মারাত্মক হুমকির মুখে পড়ছে। পাশাপাশি পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়ভাবে একাধিকবার নদীর মাটি কাটতে নিষেধ করা হলেও অসাধু চক্রটি কোনো কিছুর তোয়াক্কা করছে না। তারা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে।

এই ঘটনায় এলাকাবাসীর পক্ষে মোঃ নূরুল ইসলাম, পিতা: মৃত আসক আলী এবং মোঃ আলম, পিতা: মৃত সাহাব উদ্দিন, গ্রাম: রসুলপুর দ্বয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অবিলম্বে সরেজমিন তদন্ত, অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং নদীর মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সচেতন মহলের মতে, কাচামাটিয়া নদী শুধু একটি জলাধার নয়, এটি এলাকার কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অবৈধ মাটি উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা না করা হলে পরিবেশ ও জনস্বার্থে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট