1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের মনোনয়ন পত্র দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের মনোনয়ন পত্র দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের মনোনয়ন পত্র দাখিল

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কবরস্থানে বাবা, মা, ছোট ভাইয়ের কবর জিয়ারত শেষে বিএনপির শীর্ষস্থানীয় ৫ নেতাকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকলিমা বেগমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মনোনয়ন পত্র দাখিল করেছি এবং প্রশাসনকে অনুরোধ করেছি যাতে করে প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার দল বিএনপি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আমরা বাসাইল ও সখিপুর উপজেলা বিএনপি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং জনগণ ঐক্যবদ্ধ আছে, আমরা জনগণের দোয়া, সমর্থন চাই এবং জনগণের কাছে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট চাই এবং আমরা বিশ্বাস করি ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট