1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান

মোঃমামুন মোড়ল
জেলা পতিনিধি:(নরসিংদী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রমে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। এরপর সেখান থেকে সরাসরি নিজের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানু’র কবর জিয়ারত করেন। এরপর নিজ গ্রামের স্থানীয় মুরুব্বিদের কাছ থেকে দোয়া- আর্শীবাদ নিতে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন মঈন খান ।
এসময় মঈন খান বলেন, ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেন। তবে বাংলার রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এসময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
#
মোঃমামুন মোড়ল
01922656573
০১/০১/২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট