1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে পুকুর খনন নিয়ে যুবক হত্যাকাণ্ড এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রে ফতা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে পুকুর খনন নিয়ে যুবক হত্যাকাণ্ড এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রে ফতা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে পুকুর খনন নিয়ে যুবক হত্যাকাণ্ড
এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রেফতার

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার (রাজশাহী):

রাজশাহীতে জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে যুবককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় এজাহারনামীয় পঞ্চম আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। যৌথ অভিযানে র‍্যাব-৫ রাজশাহী ও র‍্যাব-১০ ফরিদপুর তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর ২০২৫ রাতে মসজিদের মাইকে জমিতে জোরপূর্বক পুকুর খননের ঘোষণা শুনে তিনি ও তার ছেলে আহমেদ জুবায়ের ঘটনাস্থলে যান। মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিলে গিয়ে তারা দেখতে পান কয়েকজন ব্যক্তি ভেকু মেশিন দিয়ে তাদের জমিসহ আশপাশের জমিতে পুকুর খনন করছে। কারণ জানতে চাইলে অভিযুক্তরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। একপর্যায়ে পুকুর খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভেকু মেশিনের মাধ্যমে ভিকটিমকে টেনে চাকার সামনে ফেলে তার শরীরের ওপর দিয়ে মেশিন চালিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মোহনপুর থানায় সাতজনকে নামীয় ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ৩০২, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় রুজু হয়।

ঘটনার পরপরই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২০২৬ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পঞ্চম আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট