1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ছামিনা ইয়াসমিন সাথী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ছামিনা ইয়াসমিন সাথী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি , মুন্সিগঞ্জ

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক (সদর উপজেলা ও জেলা পর্যায়) নির্বাচিত হয়েছেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাব ছামিনা ইয়াসমিন সাথী। গত মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে উপজেলা ও জেলা পর্যায়ের প্রশাসনিক বাছাই কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার জনাব ছামিনা ইয়াসমিন সাথী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তিনি ২০০১ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ ২৪ বছরের শিক্ষকতা জীবনে তিনি পাঠদানের অসাধারণ দক্ষতা এবং শিক্ষার্থীদের সাথে বিষয়ের নিবিড় সেতুবন্ধন তৈরির জন্য বিশেষ পরিচিতি লাভ করেছেন। তাঁর মার্জিত আচার-আচরণ এবং শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, সহকর্মী এবং শিক্ষার্থীরা তাঁর ওপর অত্যন্ত সন্তুষ্ট।সাথী তাঁর শিক্ষাজীবনেও মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৩ সালে মুন্সিগঞ্জ এ.ভি.জে.এম. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কস নিয়ে কৃতিত্বের সাথে এস.এস.সি. পাস করেন। তিনি ‘এস.এস.সি. ৯৩’ বন্ধু মহলের একজন সুপরিচিত এবং প্রিয় মুখ।
তাঁর এই অনন্য অর্জনে ‘এস.এস.সি. ৯৩ বন্ধু পরিবার’-এর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। বন্ধু মহলের পক্ষ থেকে বলা হয়েছে, “সাথীর এই অর্জন কেবল তাঁর নিজের নয়, বরং সারা বাংলাদেশের এস.এস.সি. ৯৩ পরিবারের জন্য এক গর্বের বিষয়। আমরা তাঁর নেক হায়াত ও উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করি।এই স্বীকৃতি মুন্সিগঞ্জ জেলার শিক্ষা প্রসারে এবং শিক্ষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট