রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

শ্রীবরদী সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

শ্রীবরদী সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবির অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​আজ ১৮ অক্টোবর (রোববার) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল শ্রীবরদী উপজেলার কুমারঘাতি নামক স্থানে এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমারঘাতি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কেটে পড়লে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার টাকা।
​ঘটনার সাথে সম্পৃক্ত ৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সাথে জব্দকৃত ভারতীয় মদ শ্রীবরদী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

​ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, বিজিবি মাদক ও চোরাচালান নির্মূলে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকাকে নিরাপদ রাখতে, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ রুখতে দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর ও কঠোরতা নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews