1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ের মাওয়াবাজার এলাকায় শাপলা কলি প্রতীকে ভোট চাইলেন মাজেদুল ইসলাম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ের মাওয়াবাজার এলাকায় শাপলা কলি প্রতীকে ভোট চাইলেন মাজেদুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দলীয় নির্বাচনী ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. মাজেদুল ইসলাম ব্যাপক গণসংযোগ করেছেন।মঙ্গলবার সকালে তিনি মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া বাজার ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দা,ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।মাজেদুল ইসলাম শাপলা কলি মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।তিনি বলেন,জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথমেই এলাকায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলবেন।পদ্মা নদীর ভাঙন রোধে নদীপাড় বরাবর একটি আধুনিক হাইওয়ে নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।এতে যানবাহন চলাচল সহজ হবে এবং ভাঙনের ক্ষতি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, লৌহজং ও টঙ্গীবাড়ীতে এখনো কোনো মানসম্মত হাসপাতাল নেই।স্বাস্থ্যসেবার অভাবে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন বলে তিনি মন্তব্য করেন।নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে একটি আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করবেন বলে জানান।তিনি বলেন,উন্নয়ন,যোগাযোগ,স্বাস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনই তার মূল লক্ষ্য।গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এসএম আনোয়ার হোসাইন।এছাড়া মেদিনীমন্ডল ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মো:নুরুল্লাহ উপস্থিত ছিলেন।হলুদিয়া ইউনিয়ন সভাপতি মো:নুর মোস্তফা।এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম,কুমারভোগ ইউনিয়নের সভাপতি মোঃ আবির হোসেন। এবং এনসিপির পক্ষে মো:কামরুল,মো:ঈশান ও মো:নাফিস গণসংযোগে অংশ নেন।শাপলা কলি প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।নির্বাচনী প্রচারণা জোরদার করতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে এলাকার সমস্যা চিহ্নিত করছেন বলে জানান।আগামী নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট