বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
সব শ্রেণি পেশার মানুষের সেবা দিতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে: স্বরাষ্ট্র মন্ত্রী ​মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে এসআরবির ১৫ এর অভিযান: ৩ লাখ ইয়াবাসহ নারী গ্রেফতার ভোজ্যতেলের দাম কি বাড়বে যা জানালেন বাণিজ্যমন্ত্রী ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি পার্বত্য মন্ত্রীর নাম ভাঙিয়ে বান্দরবানে সার ডিলার নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ কে এই ২৫ বছরের যুবক কাউন্সিলর পদপ্রার্থী? তারুণ্যের হাতেই বদলাতে চায় চাটখিলের ৫নং ওয়ার্ড

বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন; সভাপতি মাসুদ, সম্পাদক আরিফুল

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন; সভাপতি মাসুদ, সম্পাদক আরিফুল

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্টের বাসাইল উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি এবং ঢাকা পোস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ‘বাসাইল রিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জনি (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো. নাসির মিয়া (দৈনিক ভোরের আকাশ), ক্রীড়া সম্পাদক সাগর মিয়া (দৈনিক ইনকিলাব), সাহিত্য সম্পাদক নাছির আহমেদ (দৈনিক খোলা কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (বাসাইল নতুন সংবাদ ডট কম)।

​কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. রুবেল মিয়া (বাংলা টিভি), শরিফুল ইসলাম মিয়া (দৈনিক দিনকাল), মো. মিলন ইসলাম (দৈনিক আজকের টেলিগ্রাম), মো. হাসান মিয়া (দৈনিক ভোরের কন্ঠ), ​মো. জাকির হোসেন (টাঙ্গাইল সমাচার)।

​বাসাইল রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বর্তমান সহ-সভাপতি ছানোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী খান ও আখতারুজ্জামান রিপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews