বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
​মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে এসআরবির ১৫ এর অভিযান: ৩ লাখ ইয়াবাসহ নারী গ্রেফতার ভোজ্যতেলের দাম কি বাড়বে যা জানালেন বাণিজ্যমন্ত্রী ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি পার্বত্য মন্ত্রীর নাম ভাঙিয়ে বান্দরবানে সার ডিলার নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ কে এই ২৫ বছরের যুবক কাউন্সিলর পদপ্রার্থী? তারুণ্যের হাতেই বদলাতে চায় চাটখিলের ৫নং ওয়ার্ড গাজীপুর জেলা ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) মহোদয়

কক্সবাজারে এসআরবির ১৫ এর অভিযান: ৩ লাখ ইয়াবাসহ নারী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

কক্সবাজারে এসআরবির ১৫ এর অভিযান: ৩ লাখ ইয়াবাসহ নারী গ্রেফতার

মোহাম্মদ আরিফ

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়া সংলগ্ন জেবর মল্লিকের চাষের জমিতে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে খালেদা বেগমকে গ্রেফতার করা হয়।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার নারীর স্বীকারোক্তি ও দেখানো স্থান অনুসারে চাষের জমির পাশে বাঁশের সাঁকো সংলগ্ন একটি নালার পানির নিচে তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার খালেদা বেগম রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছে এসআরবি। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেফতার নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews