1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সেন্টমার্টিন ও টেকনাফে দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সেন্টমার্টিন ও টেকনাফে দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মো:মোজাম্মেল হক  স্টাফ রিপোর্টার কক্সবাজার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেছেন।উদ্বোধনকালে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইনসহ নবনির্মিত বিওপির কার্যক্রম পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই বিওপি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়।পরবর্তীতে তিনি টেকনাফ উপজেলার লেঙ্গুরবিলে অবস্থিত নবসৃজিত সী-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই সী-বিচ বিওপি উপকূলীয় সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা ও অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার কৌশলগত গুরুত্ব ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় ০৭ এপ্রিল ২০১৯ তারিখে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে মোতায়েন করা হয়। নবনির্মিত সেন্টমার্টিন বিওপি উদ্বোধনের মাধ্যমে দ্বীপটিতে বিজিবির কার্যক্রমের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট