1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার পারভেজ জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত এই জনসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাইজখার ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল বারেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখাওয়াত হোসেন শাক্কু।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ (ধানের শীষ প্রতীক)-এর প্রথম নির্বাচনী জনসভা হিসেবে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত হন। বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপি নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটার এবং নারী ভোটারদের অংশ গ্রহণে ফাঐ হাই স্কুল মাঠ উৎসব মুখর হয়ে ওঠে। নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে আনন্দ-উল্লাসের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান।জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বক্তব্যে তিনি বলেন, “আমার রাজনৈতিক জীবনে চান্দিনাবাসীর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমি তিনটি বিশ্ববিদ্যালয় কলেজ, সাতটি হাই স্কুলসহ অসংখ্য প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমাকে বিজয়ী করলে মহিচাইলে একটি টেকনিক্যাল কলেজ চান্দিনা বাসীকে উপহার দেব, ইনশাআল্লাহ।এ সময় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ,  মোফাজ্জল হোসেন বশির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মো. শরিফুজ্জামান সাবেক সভাপতি ছাত্র দল চান্দিনা উপজেলা , অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু সাবেক সম্পাদক ছাত্রদল কুমিল্লা উঃ জেলা,  এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সুমাইয়া আক্তার।জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও ভোটারের উপস্থিতিতে ফাঐ হাই স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট