1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফটিকছড়িতে একদিকে বিএনপি প্রার্থীর ফল বিহীন নির্বাচন অন্যদিকে দাড়িঁপাল্লার ইনসাফ ও উন্নয়নের পক্ষে ঐক্যের বার্তা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে

ভিডিও সংবাদ 👇👇

ফটিকছড়িতে একদিকে বিএনপি প্রার্থীর ফল বিহীন নির্বাচন অন্যদিকে দাড়িঁপাল্লার ইনসাফ ও উন্নয়নের পক্ষে ঐক্যের বার্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ বায়েজিদ হাসান চট্টগ্রাম জেলা প্রতিনিধি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চের স্থগিতাদেশর ফলে চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম–২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশ করা যাবে না।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার চূড়ান্ত আপিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল ২০২৬।এর আগে আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিংয়ের দায়ের করা একটি আপিল আদেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা পুনর্বহালের আবেদন জানিয়ে গত ১৯ জানুয়ারি তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন (নং–১০৫৩/২০২৬) দায়ের করেন।অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, ইনসাফভিত্তিক সমাজ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ফটিকছড়ির মানুষ আজ ঐক্যবদ্ধ।আজ ৪ ফেব্রুয়ারি বুধবার, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেন ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এসব কথা বলেন।গণসংযোগ চলাকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক অভূতপূর্ব জনসমাগম। মানুষের উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা ও অকৃত্রিম সমর্থনে স্পষ্ট হয়ে ওঠে—ফটিকছড়ির মানুষ এখন উন্নয়ন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ।এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি বলেন,মানুষের এই ভালোবাসা ও আস্থা আমাদের জন্য এক বড় দায়িত্ব। ইনসাফভিত্তিক সমাজ গঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামীর ফটিকছড়ি গড়ে তুলতে চাই।গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, উপজেলা শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি আব্দুর রহিমসহ আব্দুল্লাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট