1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বানিয়াচং এ শহীদ মিনারে বিএনপি জোটের প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বানিয়াচং এ শহীদ মিনারে বিএনপি জোটের প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপি জমিয়ত জোটের প্রার্থী ডা সাখাওয়াত হাসান জীবন ধানের শীষ মার্কার নির্বাচনী তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বানিয়াচং উপজেলার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব ও জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ বশির আহমদের যৌথ সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ডাঃ সাখাওয়াত হাসান জীবন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ধানের শীষ প্রতীকই জনগণের মুক্তির প্রতীক—উল্লেখ করে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।বিশেষ অতিথি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী। তিনি দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। জমিয়ত বিএনপির সাথে ইসলামী মূল্যবোধের আলোকে এবং ক্ষমতায় গেলে রাসুলের আদর্শে দেশ চালাবেন বলে জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন। আমরা ৩০০ আসনের মধ্যে চারটি আসন খেজুর গাছের জন্য রেখে ২৯৬ আসনে বিএনপির সাথে সমঝোতা করেছি। ইনশাআল্লাহ! আগামী সরকার বিএনপি জোটের সরকার গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সকলকে ধানের শীষ ও খেজুর গাছ মার্কায় ভোট দিতে আহ্বান জানান। বিশেষ অতিথি বিএনপির আন্তর্জাতিকবিষয়ক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেন,দীর্ঘদিন ধরে জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। অনেকেই ষড়যন্ত্র করেছেন। কুরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ ওদের ষড়যন্ত্র নস্যাৎ করবেন। ইনশাআল্লাহ!জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুল জলীল ইউসুফী, উপজেলা জমিয়তের সহ-সভাপতি শায়খ ইকবাল হোসেন, সহ-সভাপতি মুফতি আমির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শাহ সালেহ আহমদ,বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহির হোসাইন , ছাত্রদল , যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্র জমিয়ত যুব জমিয়ত,গন অধিকার পরিষদে বিভিন্ন স্তরেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনসভাটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট