1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কিশোরগঞ্জের জনসভায় আল্লামা মামুনুল হক শাসকের গায়ের রং পরিবর্তন হলেও শোষনের ধরণ পরিবর্তন হয়নি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের।

ভিডিও সংবাদ 👇👇

কিশোরগঞ্জের জনসভায় আল্লামা মামুনুল হক শাসকের গায়ের রং পরিবর্তন হলেও শোষনের ধরণ পরিবর্তন হয়নি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের জনসভায় আল্লামা মামুনুল হক শাসকের গায়ের রং পরিবর্তন হলেও শোষনের ধরণ পরিবর্তন হয়নি

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে,

সরকার পরিবর্তন হলেও শোষণের ধরণ পরিবর্তন হয়নি। আগের শাসকেরা আমার বাংলার মানুষের অধিকার অধিকার থেকে তাদের বঞ্চিত করে বাংলার মানুষের ন্যায্য অধিকার অধিকার ছিনতাই করে সম্পদ লুটপাট করে কখনো বিলাতে, কখনও পশ্চিম পাকিস্তানে পাচার করেছে। স্বাধীনতার অর্ধশত বছর পর এদেশের শাসকরা লুটপাট করে এ দেশের অর্থ বিদেশে পাচার করছে। পরিবর্তন শুধু একটু হয়েছে। আগের শাসকরা লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত। এখন এ দেশের শাসকদের গায়ের রং সাদা না হলেও তারা এ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে। পরিবর্তন শুধু একটুই হয়েছে। এ জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই। এইভাবেই বাংলার মানুষ চুয়ান্ন বছর বৈষম্যের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। দীর্ঘ এই সময়ে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশের রাজনীতির উপর দুর্নীতি ও লুটপাটতন্র ছাওয়াল হয়েছে। এইভাবেই দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে চুয়ান্ন বছর বাংলার মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এদেশের জমিদার শ্রেণি, এদেশের কিছু রাজধানী মার্কা পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষকে তাদের প্রজা বানিয়ে রেখেছে। নিজেরা আমলা তলে বসে আছে। নিজেদের ক্ষমতার স্বার্থে লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী,সন্ত্রাসী বাহিনী তৈরি করে মানুষ খুন করে, গুম করে গোটা বাংলাদেশকে যখন মৃত্যু কুপে পরিণত করেছিল। যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। এদেশের নির্যাতিত মানুষ জেগে উঠলো। সর্ব প্রথম জেগে উঠলো আমাদের ছাত্র সমাজ। স্কুল থেকে বের হয়ে আসলো আমাদের সেনাবাহিনী। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তরুণ সন্তানেরা। সকল ভেদাভেদ ভুলে চার কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেঁতুলিয়া হাতে হাত রেখে জালিমের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে গেল। রক্ত দিলো আবু সাঈদ মুগ্ধরা। দেড় হাজারের ও বেশি মায়ের কুল খালি হল। বাংলার মাটি আমার ছাত্র জনতার রক্তে বিজে গেল। ত্রিশ হাজারের ও বেশি জুলাই যোদ্ধারা পঙ্গুত্ব বরণ করলো। মাথায়, বুকে, পেটে জালিমের বুলেট বিদ্ধ হয়ে আজও তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অনেকেই চির দিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। অনেক রক্ত কান্না র বিনিময়ে চব্বিশ জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আস্বাদন করছে।
এর পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছিল। আর বুঝি বাংলার মাটিতে সেই লুটপাটের রাজনীতি,সন্ত্রাসের রাজনীতি, গুন্ডামির রাজনীতি আর ফিরে আসবে না।
দু:খ ও পরিত্রাপের বিষয় চব্বিশ এর বিপ্লবের সেই পুরানো দিনের লুটপাটের রাজনীতি আবারও শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার বার বিকেলে পাঁচটায় কিশোরগঞ্জ শোলাকিয়ায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এ কথা বলেন। এ জন্য এ পুরানো শাসন ব্যবস্থা
থেকে মুক্তি পেতে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠনের দাবি রাখেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার আয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে সদর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) সংসদীয় আসনের ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী। জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জেলা আহ্বায়ক খায়রুল কবির এছাড়াও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আল্লামা মামুনুল হক নির্বাচনী সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে হেদায়েতুল্লাহ হাদীকে রিকশা প্রতীক তোলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট