1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বনপাড়ায় আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী আব্দুল হাকিম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

বনপাড়ায় আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী আব্দুল হাকিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম তার ‘পরিবর্তনের ইশতেহার’ঘোষণা করেছেন। শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজেই লিখিত ইশতেহার পাঠ করেন।ইশতেহার ঘোষণাকালে আব্দুল হাকিম বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ–দুঃখের সহযাত্রী। আল্লাহভীরু নেতৃত্ব, সৎ ও যোগ্য জনপ্রতিনিধিত্ব এবং ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। দুর্নীতিমুক্ত, মানবিক ও জনকল্যাণমুখী একটি উন্নত জনপদ গড়ে তোলাই আমার অঙ্গীকার।” তিনি বলেন, জনগণের ভোট, দোয়া ও সহযোগিতা পেলে ঘোষিত ১৬ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন।সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন
ইশতেহারে তিনি ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও দলীয়করণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। স্থানীয় সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনকল্যাণে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার এবং সকল নিয়োগ ও পদোন্নতিতে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ, সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন, মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য ‘ফিস প্রসেসিং সেন্টার’ স্থাপন এবং আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানান।ব্যবসা, শিল্প ও কর্মসংস্থান তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা ও সম্প্রসারণে সহায়তা প্রদান করা হবে। বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং বিদেশগামীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও সহায়তার উদ্যোগ নেওয়া হবে।শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার উদ্যোগ এবং অবকাঠামোহীন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউ সুবিধা চালু করা এবং মা ও শিশুর জন্য বিশেষ স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিশু ও প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।অবকাঠামো, যোগাযোগ ও নগর উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সকল কাঁচা সড়ক পাকা করা, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কার, গ্রামীণ হাট–বাজার আধুনিকায়ন এবং বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানান। এছাড়া নাটোর থেকে বনপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের পরিকল্পনাও তার ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।নারী উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি
নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, গৃহিণীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করতে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলার উদ্যোগ এবং শ্রমজীবী মানুষের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের পরিকল্পনা তুলে ধরেন। ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সমাজ থেকে অনৈতিকতা দূর করা এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
পর্যটন, ক্রীড়া ও প্রযুক্তি উন্নয়ন চলনবিলে ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, স্থানীয় পর্যটন কেন্দ্র উন্নয়ন, দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ এবং সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথা উল্লেখ করেন। এছাড়া ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও বলেন।সবশেষে তিনি বলেন,আমি ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই।আল্লাহভীরু, সৎ ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করব। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন এবং পরিবর্তনের অংশ হোন।ইশতেহার পাঠ অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বড়াইগ্রাম উপজেলা আমীর অধ্যাপক হাবিবুর রহমান, গুরুদাসপুর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম, মহাকাশ বিজ্ঞানী ফজলুল হক, ফিউচার ব্রিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, খেলাফতে মজলিসের উপদেষ্টা মাওলানা ওমর ফারুকসহ জামায়াত ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট