1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি মঠবাড়িয়ায় জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি মঠবাড়িয়ায় জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। গণমাধ্যমের অনুসন্ধানে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
গোপন সূত্রে জানা গেছে, মা ডায়াগনস্টিক সেন্টার, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে অধিকাংশেরই বৈধ অনুমোদন নেই কিংবা অনুমোদনের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন,অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। নির্বাচন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সিভিল সার্জন ডা. মতিউর রহমান জানান,মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন হয়। বিষয়টি জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভায় ইতোমধ্যে আলোচনা হয়েছে। নির্বাচন শেষে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন ও অপ্রশিক্ষিত ডায়াগনস্টিক সেন্টার থেকে সঠিক পরীক্ষার ফল পাওয়া যায় না। ভুল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা নেওয়ার ফলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। কারণ চিকিৎসকরা পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করেই ওষুধ ও চিকিৎসা নির্ধারণ করেন।এ অবস্থায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা জনস্বার্থে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট