1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মীর শাহীন স্টাফ রিপোর্টার ভোলা

‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দুর্ভাগ্যের বিষয় আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কোনো অবদান নেই। বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা। ১৯৭১ সালে একদিকে ছিল দেশের মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম, অন্যদিকে তারা শৃঙ্খল ও নিপীড়নের সঙ্গে কাঁধ মিলিয়ে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং আমাদের মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে।
‎সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ পতনের নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের শৃঙ্খলবদ্ধ কার্যক্রমের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছেন। এই দল ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে রাজনৈতিক রাজত্ব চালিয়েছে। তাদের রাজনীতি কোনো উন্নয়ন বা জনকল্যাণের জন্য নয়, বরং স্বার্থ ও ক্ষমতার জন্য।নয়ন বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ভোট জয় করা নয়। আমরা চাই এই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল পাক, শিক্ষিত ও সুস্থ সমাজ গড়ে উঠুক। চরফ্যাশন ও মনপুরার প্রতিটি গ্রামে শিক্ষার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহের মান উন্নয়ন করা হবে। আমরা সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষকে একত্রিত করে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবো।তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রতিটি পরিবারকে সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা আমাদের প্রাধান্য পাবে।
জনসভায় চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন প্রমুখ।সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে মিছিলে মিছিলে ২১টি ইউনিয়ন থেকে  লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট