1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রহনপুরে জামায়াত ও ১১ দলীয় ঐক্য জোটের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

রহনপুরে জামায়াত ও ১১ দলীয় ঐক্য জোটের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়াহিয়া খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪–চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, তিনি এমপি হওয়ার জন্য নয়, বরং জনগণের খাদেম হিসেবে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, “আল্লাহ তায়ালা যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন, তবে পাঁচ বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।” তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে বলেন, নির্বাচিত হলে তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেবেন না।
তিনি আরও বলেন, সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি না করে সকল ধর্মাবলম্বীর জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। রহনপুরে চাঁদাবাজি ও শোষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু বক্কর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল মহায়েম, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মারেফুল ইসলাম, জেলা মজলিসে শুরার সদস্য তরিকুল ইসলাম বকুলসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিবেদন:
আবুল কালাম আজাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট