1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লামায় প্রকাশ্যে বাগান উজাড়: ‘অনুমতির দরকার নেই’—এলাকাবাসীর প্রশ্ন, মেম্বার কি প্রশাসনের ঊর্ধ্বে? - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লামায় প্রকাশ্যে বাগান উজাড়: ‘অনুমতির দরকার নেই’—এলাকাবাসীর প্রশ্ন, মেম্বার কি প্রশাসনের ঊর্ধ্বে?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

লামা উপজেলা প্রতিনিধি আজিজুল হাকিম

বান্দরবান জেলার লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়ায় ভয়াবহ পরিবেশ ধ্বংসের চিত্র উঠে এসেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি সদস্য মংচাপ্রু ত্রিপুরার অধীনস্থ এলাকায় ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিবেশবিরোধীভাবে বাগান কাটা হয়।প্রথম ছবিতে দেখা যায়, ঘটনার আগে ওই এলাকায় ঘন সবুজ বাগান, বিভিন্ন প্রজাতির গাছ ও প্রাকৃতিক উদ্ভিদে ভরপুর একটি পাহাড়ি অঞ্চল। চারপাশে ছিল সবুজে ঢাকা ভূমি, যা স্থানীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।দ্বিতীয় ছবিতে স্পষ্টভাবে দেখা যায়, মাত্র কয়েক দিনের ব্যবধানে একই এলাকা পুরোপুরি উজাড় হয়ে গেছে। যেখানে আগে সবুজ বাগান ছিল, সেখানে এখন গাছহীন, পোড়া ও শুষ্ক ভূমি দূর থেকে দেখলে যেন এক টুকরো মরুভূমির মতো দৃশ্য। এতে পাহাড়ি মাটি উন্মুক্ত হয়ে পড়েছে, যা ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়াচ্ছে।স্থানীয়রা জানান, ঘটনাটি লামা–ফাইতং সড়কের পাশেই ঘটেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। বাগান কাটার সময় বিষয়টি বন বিভাগকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে ইউপি সদস্য মংচাপ্রু ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,গাছ কাটতে কারও অনুমতি লাগে না, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে।একজন ওয়ার্ড মেম্বার কি প্রশাসনের চেয়েও বেশি ক্ষমতাশালী?পরিবেশ সংরক্ষণ আইন কি তার ক্ষেত্রেও প্রযোজ্য নয়?এলাকাবাসী দ্রুত তদন্ত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট