1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে বাজার তদারকি করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত।

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে বাজার তদারকি করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি) 

হবিগঞ্জে কাঁচা বাজার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজি ফলমুল বাজারদর সমান্তরাল রাখতে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসক।আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন। লেবু,কলা,শশা,খেজুর সহ কয়েকটি পণ্যে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।চৌধুরী বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি জানান, রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন বাজার সিন্ডিকেট করে পণ্যের দাম বৃদ্ধি না করে।যদি পণ্যের দাম বৃদ্ধি করার কোন রকম প্রমাণাদি পাওয়া যায় তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করবে বলে জানান তিনি।মনিটরিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, রমজানে প্রত্যেক মানুষের চাহিদা বৃদ্ধি পায়।তাই বাজারে প্রতিটা দ্রব্যমূল্য যাতে ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং কোনো ব্যবসায়ী অস্বাধুভাবে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে,সে লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকারের প্রশাসনিক লোক দ্বারা  অব্যাহত থাকবে।প্রাথমিকভাবে প্রত্যেক ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় কঠুর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট