1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের।

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

কাজী আহসানুল হাবীব, জেলা প্রতিনিধি গাজীপুর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে, কালিয়াকৈর উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন, কালিয়াকৈর উপজেলা প্রসাশন।
পরে, পর্যায়ক্রমে কালিয়াকৈর থানা, পৌরসভা, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানায়।
শিক্ষা ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকেও ছিল ব্যাপক অংশগ্রহণ। প্রাথমিক শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে। তাঁদের এই আত্মদান, জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
গভীর আবেগঘন পরিবেশে উপজেলার শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর।উপজেলার সাংবাদিক সংগঠন গুলোও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ পাল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান, সহ-সম্পাদক মোহাম্মদ আমির হোসেনসহ সংগঠন এর বিভিন্ন সাংবাদিক বৃন্দ, পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের আত্মদান কে স্মরনীয় করে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট