1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই স্বপ্ন—দুর্গত পরিবারের পাশে মানবতার হাত বাড়ালেন মজিবুর রহমান মঞ্জু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই স্বপ্ন—দুর্গত পরিবারের পাশে মানবতার হাত বাড়ালেন মজিবুর রহমান মঞ্জু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই স্বপ্ন—দুর্গত পরিবারের পাশে মানবতার হাত বাড়ালেন মজিবুর রহমান মঞ্জু

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

শর্শদির দক্ষিণ আবুপুরে আগুনে নিঃস্ব পরিবার পেল আর্থিক সহায়তা, পাশে থাকছে আমার বাংলাদেশ (এবি) পার্টি

ফেনী সদর উপজেলার ফেনী সদর উপজেলা শর্শদি ইউনিয়নের শর্শদি ইউনিয়ন দক্ষিণ আবুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের স্বপ্ন-সাধনা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ ধ্বংস হয়ে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।
দুর্ঘটনার খবর পেয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় ফেনী জেলা আহ্বায়ক মাষ্টার আহছান উল্যাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়।
এ সময় দলটির ফেনী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এ সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে এবি পার্টি।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। এ সহায়তা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।”
এলাকাবাসী এবি পার্টির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট