1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ৪ আহত অন্তত ১০ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ৪ আহত অন্তত ১০

হোসেন আলী 
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

হোসেন আলী 

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল জামান খায়ের এবং বর্তমান নিউটন গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ (২৩শে ফেব্রুয়ারি) ভোররাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হওয়া এই সংঘর্ষে ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পথে ৪ জন প্রাণ হারান। নিউটন গ্রুপ সমর্থিত: খলিল শেখ, তার ছেলে তাহাজত শেখ এবং ভাতিজা ফেরদাউস শেখ। খাইরুল জামান খায়ের সমর্থিত: ওসি ফকির (পিতা: ওসমান ফকির)।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে খুলনা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জানান, এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে‌

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট