1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজারে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ ডা/কা/ত আ/ট/ক, ৪ জেলে উ/দ্ধা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজারে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ ডা/কা/ত আ/ট/ক, ৪ জেলে উ/দ্ধা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কক্সবাজারে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ ডাকাত আটক, ৪ জেলে উদ্ধার

মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চর সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে কুখ্যাত জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামের একটি মাছ ধরার ট্রলার ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১–এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে বোটটি থামাতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং এক পর্যায়ে সেটিকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালিয়ে বোট থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) এবং তার ৮ সহযোগীকে আটক করা হয়। এ সময় ডাকাতদের কবলে পড়া ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধার হওয়া জেলে, ট্রলার এবং জব্দ করা আলামতসহ আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট