রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

অনাস্থা দিলেন নাজিরপুর প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতির বিরুদ্ধে সমিতির একাংশ।

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

অনাস্থা দিলেন নাজিরপুর প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতির বিরুদ্ধে সমিতির একাংশ।

পিরোজপুর জেলা প্রতিনিধি।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ, কে এম ফয়সাল আহমেদের বিরুদ্ধে নানাধরণের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে অনাস্থা দিলেন সমিতির একাংশের সদস্যরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক বরাবর গত ১১ অক্টোবর -২০২৬ তারিখ নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি রুবানা আক্তার স্বাক্ষরিত একটি অনাস্থা পত্র জমা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, বর্তমান সভাপতি দীর্ঘদিন ধরে সমিতির গঠনতন্ত্র ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকা,তার স্বেচ্ছাচারিতা, শিক্ষকদের সাথে দুর্ব্যবহার, আর্থিক দুর্নীতি ও শিক্ষকদের নানা রকম হয়রানি সহ নানাবিধ কর্মকান্ডের কারনে সমিতির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।

অনাস্থা প্রদানকারী সদস্যদের পক্ষে আবেদনকারী, নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি রুবানা আক্তার বলেন, শিক্ষকরা কোন কাজে সভাপতির স্মরনাপন্ন হলে তিনি টাকার প্রস্তাব দেয়।এছাড়া পিটিআইতে ট্রেনিংয়ে যেতে অথবা নাম বাদ দেয়ার জন্যও তাকে টাকা দিতে হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভাপতি মোঃ জামিল হোসেন বলেন গত ৩১শে জানুয়ারী -২০২৫ উপজেলা কমিটি গঠিত হলেও বর্তমান সভাপতি কার্যনির্বাহী কমিটির কোন সভা করতে পারেনি, এটা আমাদের সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে, তাই আমরা তার প্রতি অনাস্থা দিয়ে এবং কেন্দ্রে অবহিত করেছি, আশাকরি কেন্দ্রীয় কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেমকে এই বিষয় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অনাস্থা পত্রের কথা স্বীকার করেন এবং আরো বলেন আমরা নাজিরপুর উপজেলার প্রথমিক শিক্ষা সমিতির সভাপতির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছি, তার কর্মকাণ্ডে আমরা অসন্তুষ্ট, শীঘ্রই তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ, কে এম ফয়সাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি লোকমারফত শুনেছেন,এ ব্যাপারে যেহেতু কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দিয়েছে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews