বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Title :
​মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে এসআরবির ১৫ এর অভিযান: ৩ লাখ ইয়াবাসহ নারী গ্রেফতার ভোজ্যতেলের দাম কি বাড়বে যা জানালেন বাণিজ্যমন্ত্রী ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি পার্বত্য মন্ত্রীর নাম ভাঙিয়ে বান্দরবানে সার ডিলার নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ কে এই ২৫ বছরের যুবক কাউন্সিলর পদপ্রার্থী? তারুণ্যের হাতেই বদলাতে চায় চাটখিলের ৫নং ওয়ার্ড গাজীপুর জেলা ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) মহোদয়

গাজীপুর জেলা ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) মহোদয়

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

গাজীপুর জেলা ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) মহোদয়

ভ্রাম্যমান প্রতিনিধি
মোঃ শাহিন আলম

অদ্য ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) জনাব এম এ জলিল মহোদয় গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিস বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডিবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং দাপ্তরিক বিভিন্ন রেজিস্টার গভীরভাবে খতিয়ে দেখেন।

অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর পৌঁছালে ফুল দিয়ে অভ্যর্থনা জানান গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। এরপর একটি সুশৃঙ্খল চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শন শেষে তিনি ডিবি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি অপরাধ দমন, মুলতবি থাকা মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান জোরদারকরণ এবং সাইবার অপরাধ দমনে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি সাধারণ জনগণের সাথে উন্নত পেশাদার আচরণ বজায় রেখে পুলিশি সেবা আরও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ), জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ ‍সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব মোহাম্মদ হাসমত আলী, ইচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), গাজীপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews