রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মহানবী (সা:)-এর জীবনাদর্শ ছড়িয়ে দিতে হলদিয়ায় সীরাত প্রতিযোগিতা

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

মহানবী (সা:)-এর জীবনাদর্শ ছড়িয়ে দিতে হলদিয়ায় সীরাত প্রতিযোগিতা

আবু বকর সিদ্দিক :- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ায় সীরাত প্রতিযোগিতা,সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের মাঝে মোট ৫০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় হলদিয়া ইসরাত কমিউনিটি সেন্টারে হলদিয়া যুবসমাজের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন এবং তাঁর আদর্শ অনুসরণের প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজক সূত্রে জানা যায়,শায়েখ আতিক উল্লাহ রচিত আমার নবীজি বইয়ের ওপর ভিত্তি করে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে অংশ নিতে মোট ১৬৫ জন নিবন্ধন করেন।তাঁদের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ জন প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল ৫০ টাকা।তবে প্রত্যেক নিবন্ধিত প্রতিযোগীকে বিনা মূল্যে আমার নবীজি বইটি দেওয়া হয়।১০০ নম্বরের প্রশ্নপত্রে দুটি বর্ণনামূলক প্রশ্নে ২০, ৭০টি নৈর্ব্যক্তিক প্রশ্নে ৭০ এবং ১০টি শূন্যস্থান পূরণে ১০ নম্বর নির্ধারণ করা হয়।দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে আসরের নামাজের বিরতি শেষে শুরু হয় সীরাত সম্মেলন।সম্মেলনে আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামি আলোচক,লেখক ও গবেষক মুফতি হামিদুর রহমান বিন নূরী। বাদ মাগরিব আলোচনা করেন লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবেদীন।পরে বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মোঃ জহির,মো:মেহেদী হাসান ও কৃষি কর্মকর্তা মো:শফিক।প্রতিযোগিতায় ১০ জনকে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে নির্বাচিত করা হয়।শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হন খালিদ মাহমুদ মুসা।অনুষ্ঠানটি পরিচালনা করেন ফয়জুল্লাহ মানসুর।আয়োজকরা জানান,মহানবী (সা:)-এর জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরা,তাঁর আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করা এবং ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য।তাঁরা আশা প্রকাশ করেন,এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মহানবী (সা:)-এর জীবনাদর্শ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews