রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

বেলাবোতে ১৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,  রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ। 

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

বেলাবোতে ১৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,
রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ।
জেলা প্রতিনিধি (নরসিংদী)
মোঃইকবাল হোসেন

নরসিংদীর বেলাবোতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে
পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর সহযোগীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০টা ২৫ মিনিটে বেলাবো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যরা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া চরকাশিমনগর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তাঁর ব্যবহৃত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১৬০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল মিয়া ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে রাখা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বেলাবো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews