1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায় এস এম জিলানী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায় এস এম জিলানী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নৃপেন হালদার,(কোটালীপাড়া)গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ৩ (কোটালীপাড়া টুঙ্গিপাড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, আমাদের সকলের দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশ নায়ক তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায়। তিনি প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে এসে পৌছান। আপনাদের (সরকারী কর্মকর্তা) সে দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরোবলেন, গোপালগঞ্জের ৩টি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে।এখানে সব কিছুই হবে। এখানের মানুষ উন্নয়নের কোন কিছু থেকেই বঞ্চিত হবে না। ইতোমধ্যেই কোটালীপাড় টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার উন্নয়নের বিষয়ে দেশ নায়ক (প্রধানমন্ত্রী) তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনিগোপালগঞ্জ জেলার জনগণ কোন কিছু থেকে বঞ্চিত হবে না বলে আমাকে আশ্বাস দিয়েছেন।কোটালীপাড়ার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি।পানি সম্পদ মন্ত্রণালয়ে কোটালীপাড়া উপজেলার ৬শত কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে।যে খননগুলো আগামী জুন মাসের মধ্যে শেষ করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই।আপনাদের সহযোগিতা পেলে এই উপজেলাকে আমি উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দাঁড় করাবো।উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সাথে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর পদ শূণ্যসহ নানা সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রম্নতি দেন।এরপর তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট