1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জলঢাকায় পুরাতন স্যান্ডেল পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ, বিষাক্ত ধোঁয়ায় জনজীবন ও চাষাবাদ জমি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল

ভিডিও সংবাদ 👇👇

জলঢাকায় পুরাতন স্যান্ডেল পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ, বিষাক্ত ধোঁয়ায় জনজীবন ও চাষাবাদ জমি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

জলঢাকায় পুরাতন স্যান্ডেল পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ, বিষাক্ত ধোঁয়ায় জনজীবন ও চাষাবাদ জমি

মো: মোকলেছুর রহমান বাবু স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের বালারপুকুর স্বপন বাজার এলাকায় মানুষের চলাচলের পাকা সড়কের পাশে পুরাতন স্যান্ডেলের রাবার পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ। এতে বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন ও ক্ষতি গ্রস্থ হচ্ছে তামাক, সরিষা, ভুট্টা ও ধান লাগানো ফসলি জমি। ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে, সরেজমিনে গেলে দেখা যায়, স্বপনবাজার থেকে খেরকাটি বাজার যাতায়াতের পাকা সড়কের পাশে চলছে পুরাতন স্যান্ডেলের রাবার পোড়ানোর মহোৎসব। পথচারী খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাপ ও জিকরুল ইসলাম বলেন, পুরাতন সেন্ডেল পোড়ানোর কারণে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আমরা যাতায়াত করতে পারছি না। নাম বলতে অনিচ্ছুক একজন ঠিকাদারের লোক সমস্যার কথা স্বীকার করে বলেন, কিছু কিছু সমস্যা হচ্ছে, আমরা কিছু তামাক চাষিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত করেছি।
স্যান্ডেল ও জুতা পোড়ানোর সময় পিচ গলানোর মিস্ত্রির সাথে কথা হলে তিনি জানান, আগে ধানের তুষ “স” মিলের গুড়া জ্বালানি কাজে ব্যবহার হত। তিনি বলেন, এখন আর ধানের গুড়া ও স” মিলের গুড়া পাওয়া যাচ্ছেনা, তাই পুরাতন স্যান্ডেলের রাবার পুড়িয়ে পিচ গলাতে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন সাইনবোর্ড পাওয়া যায়নি, তবে মৌখিক শোনা গেছে ১২৭০ মিটার এই সড়কের কাজ করছে নীলফামারীর ঠিকাদার। কিন্তু ঠিকাদার অসুস্থ থাকায়, কথা হয় তাঁর লোকজনের সঙ্গে, তাঁরা দেশটাই চলছে অনিয়মের মধ্যে, আপনারা অফিসের লোকজন তাঁদের সাথে কথা বলেন। কাজের দেখাশোনার দায়িত্বে ব্যক্তি কিছুই বলতে পারবে না সিনিয়রদের সাথে কথা বলতে বলে।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোনায়েম হোসেন মুঠোফোনে বলেন, সরকারি কাজ করতে গেলে একটু একটু এরকম হয়, সড়ক নির্মাণ কাজের ঠিকাদার অবশ্যই দেখা করবেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট