1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো:শাহিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মো:রইছ উদ্দীন।

প্রধান আলোচক ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড:মো:আবু জাফর খান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ সামী।পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড:নাসিরউদ্দিন,মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব খলিল সিকদার,শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব শামসুল হক,শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব শামসুল হক বেপারী এবং খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোকশেদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন হাওলাদার,বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক শিকদার,পয়শা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি নূর হোসেন মোল্লা সাধু,সিনিয়র সহ-সভাপতি ঢালী মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক এবং ঢাকার বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো:আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন,পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করে তারা প্রতিষ্ঠানটিতে আলিমের পাশাপাশি ফাজিল শ্রেণি চালুর দাবি জানান।

অতিথিরা মাদ্রাসার মনোরম পরিবেশ,অবকাঠামো ও শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মাদ্রাসা সূত্রে জানা যায়,প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ জন শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ জন পরীক্ষার্থী।এর মধ্যে ১৩ জন ছেলে ও ১৩ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট