1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ

মোঃ শাহিদুজ্জামান লিয়ন 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মোঃ শাহিদুজ্জামান লিয়ন 

ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের কাজ চলমান। রাস্তা সংস্কারের কাজ শেষ না হতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে ভেটখালী গ্রামের মৃত উপন্দ্রে নাথ যোদ্দারের পুত্র হিমাংশু যোদ্দার, চন্দ্রাংশু যোদ্দার , পরামাংশু যোদ্দার ও তপন যোদ্দার সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। সরজমিনে জানা যায় , হিমাংশু গং বহু বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে অন্য জায়গা ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। দোকান গুলো ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হওয়ায় স্কুলের কমলমতি ছাত্র/ছাত্রীদের লেখাপড়া ক্ষতি সাধন হয়ে আসছিল। স্কুল চলাকালীন সময়ে দোকান গুলোতে শিক্ষার্থীদের আড্ডা দেখা যেত। ভেটখালী থেকে সাতক্ষীরা পযর্ন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে রাস্তার দুই পাশের সরকারী জায়গার অবৈধ্য স্থাপনা উচেছদ করা হয়। বর্তমানে রাস্তার কাজ চলমান। রাস্তার কাজ সমাপ্ত হওয়ার আগেই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারনে পূর্বের ন্যায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মানের হিড়িক পড়েছে। এ বিষয়ে হিমাংশু যোদ্দার বলেন , আমরা যেটুকু কাজ করেছি আর করব না। তবে বাস্তবে তার উল্টা। প্রতিদিন চলছে দোকান ঘর সংস্কারের কাজ। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশল মোঃ জাকির হোসেন বলেন, আমরা রবিবার আইনগত ব্যবস্থা গ্রহন করব। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন , প্রতিদিন এমন ধরনের ঘটনা ঘটছে। আমরা বিষয়টি দেখছি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , বিষয়টি আমি জানার পরে সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। তারা উচ্ছেদের উদ্দ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট